আন্তর্জাতিক ডেস্ক :
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তি করা যাবে না এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে বলে এক আদেশ জারি করেছে অস্ট্রিয়ার একটি আদালত। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর) এই আদেশকে সমর্থন জানিয়েছে।
বৃহস্পতিবার অস্ট্রিয়ার একটি নিম্ন আদালতের সাতজন বিচারক এ রায় দেন।
অস্ট্রীয় আদালতের রায়কে সমর্থন জানিয়ে ইসিএইচআর জানায়, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা মানুষের দায়িত্ব। ধর্মের অনুসারিদের অনুভূতিকে সুরক্ষিত রাখতে, সমাজ ও ধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় এই রুল জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের অস্ট্রীয় নাগরিক মিসেস এস ‘বেসিক ইনফরমেশন অন ইসলাম’ শীর্ষক দুটি সেমিনারে মহানবি হযরত মুহাম্মদ সা.-এর বিয়ে ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে কটূক্তি করা নিয়ে একটি মামলা গড়ায় অস্ট্রীয় আদালতে। ২০১১ সালে অভিযোগ প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ওই নারীকে ৫৪৮ ডলার অর্থদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত ওই নারী এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্টও এ আপিল বাতিল করে দেয়।
