
ফাতেহ ডেস্ক
নতুন যুক্ত হওয়া উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক ফ্রন্টসহ নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ না নেওয়ায় এবং সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়ছে না।
তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটার বাড়ছে বলে দাবি সরকারপক্ষের। ভোট উপলক্ষে ঢাকার দুই সিটি ও নির্বাচনি এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে যান চলাচল।
তবে রাজধানীর জন জীবনের কথা বিবেচনায় নিয়ে দুই সিটির প্রধান সড়কে যান চলাচলের ওপর বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিসহ চারটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থীও।
