‘ভোটার উপস্থিতি কমের পেছনে নির্বাচন কমিশনের কোনো দায় নেই’

ফাতেহ ডেস্ক

ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কমের পেছনে নির্বাচন কমিশনের কোনো দায় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে তিনি এ কথা জানান।

আর, মানিক মিয়া এভিনিউতে রাজধানী স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব রাজনৈতিক নেতাদের। এখন পর্যন্ত অনিয়মের কোনও খবর নেই।

সিইসি বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন।

আগের সংবাদভাসানটেকে পোড়া বস্তির ডোবা থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
পরবর্তি সংবাদঢাকার দুই সিটিতে ভোট গ্রহণ চলছে, ফাঁকা পড়ে আছে ভোটকেন্দ্রগুলো