ঢাকা ও তৎপার্শ্ববর্তী ৫ জেলায় শুরু হয়েছে বেফাকের সনদ বিতরণ কার্যক্রম

ফাতেহ ডেস্ক

ঢাকা ও তৎপার্শ্ববর্তী ৫ জেলা–নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে–শুরু হয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সনদ বিতরণ কার্যক্রম। ২০১৫ ও ২০১৬ সনে বেফাকুল মাদারিসের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় এ জেলাগুলোর মাদরাসাসমূহ থেকে উত্তীর্ণ ছাত্রদের সনদ বিতরণ করা হচ্ছে।

বেফাকুল মাদারিসের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবু ইউসুফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলাসমূহের বেফাকভূক্ত সকল মাদরাসার দায়িত্বশীলগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫ ও ২০১৬ ঈ: সনের বেফাকের সনদ বিতরণ কার্যক্রম ( প্রথম পর্বে) শুরু হয়েছে। অদ্য বাদ যোহর বেফাকের স্টাফগণ সনদ বিতরণ কাজে উল্লেখিত জেলাসসমূহের মাদরাসাগুলোর উদ্দেশে রওয়ানা হয়েছেন। উক্ত কাজে তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

আগের সংবাদরাজধানীতে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাদরাসাছাত্রী জান্নাতের
পরবর্তি সংবাদভারতীয় বাহিনীর গুলিতে প্রাণ গেল কাশ্মীরের তিন স্বাধীনতাকামীর