
আন্তর্জাতিক ডেস্ক :
নতুন বছরের প্রথম দিনই তালিবান শাসিত আফগানিস্তানকে উপহার দিল ভারত। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি কোভ্যাক্সিনের ৫ লক্ষ ডোজ পাঠানো হল কাবুলে।
আজ শনিবার কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়। এর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে তালিবান সরকার। এই ৫ লক্ষ ডোজ সে দেশের প্রাপ্তবয়স্কদের দেওয়া হবে বলে জানা গিয়েছে।
