পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান। দ্বিপাক্ষিক একটি চুক্তির অধীনে প্রতি বছর জানুয়ারির ১ তারিখে দেশ দুটি পারমাণবিক স্থাপনা সম্পর্কিত তথ্য ভাগাভাগি করে।

তারই ধারাবাহিকতায় এ বছরও তালিকা বিনিময় করল চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ। তাছাড়া ২০০৮ সালের একটি চুক্তির আওতায় উভয় পক্ষ তাদের হেফাজতে থাকা বেসামরিক নাগরিক ও জেলেদের তালিকাও বিনিময় করেছে।

শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, তালিকাটি বিনিময় করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও সুবিধাগুলোতে আক্রমণ নিষিদ্ধর একটি চুক্তির অধীনে।

দেশ দুটির মধ্যে ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এ বিষয়ক একটি চুক্তি সই হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নয়াদিল্লি ও ইসলামাবাদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চুক্তির আওতায় পারমাণবিক স্থাপনা ও সুবিধাগুলোর তালিকা বিনিময় করেছে। চুক্তিটি ২৭ জানুয়ারি ১৯৯১ সালে কার্যকর হয়।

আগের সংবাদতালেবান সরকারকে নতুন বছরের যে উপহার দিল ভারত
পরবর্তি সংবাদদুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না: প্রধান বিচারপতি