তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ফাতেহ ডেস্ক

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ছয়জন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

পুলিশ জানায়, আজ বুধবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশীবাজার এলাকায় ট্রাক-অটোরিকশা সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রবিউল ও যাত্রী নন্দ রায় মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরের নয়াহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় মারা গেছেন রহমতউল্লা ও তার দুই বছর বয়সি নাতি তুরাগ আলী। এ সময় পিকআপসহ চালককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক খাদে পড়ে মারা গেছেন দুইজন।

আগের সংবাদদিনাজপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
পরবর্তি সংবাদসরকারের বহুমুখী পদক্ষেপে মামলাজট হ্রাস পেয়েছে: আইনমন্ত্রী