
ফাতেহ ডেস্ক
দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানায়, গতরাতে বজ্রপাতের সময় বিরলের লক্ষ্মীরহাটে একটি মন্দিরের বারান্দায় আশ্রয় নেন সার্ণিক চন্দ্র, সুমন্ত চন্দ্র ও রঞ্জিত চন্দ্র। এসময় সেখানে বজ্রপাত হলে মারা যান সার্ণিক চন্দ্র ও সুমন্ত চন্দ্র।
আহত রঞ্জিত চন্দ্র রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় বজ্রপাতে মৃত্যু হয় বোচাগঞ্জ উপজেলার নাফানগর গোদাপুর গ্রামে মাহমুদা বেগমের।
