তিন মামলায় খালেদা জিয়ার জামিনের আদেশ সোমবার

ফাতেহ ডেস্ক: কুমিল্লা ও নড়াইলে করা পৃথক ৩টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে।

সোমবার (২৮ মে) আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রবিবার (২৭ মে) উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন নির্ধারণ করেন।

গত ২০ মে কুমিল্লা ও নড়াইলের পৃথক ৩ মামলায় হাইকোর্টের অনুমতির পর খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন দাখিল করা হয়। এরপর গত ২১ মে আদালতে খালেদা জিয়ার দুই মামলায় জামিন শুনানির দিন ধার্য থাকলেও প্রস্তুতি না থাকার বিষয়টি আদালতকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর আদালত তার আবেদন মঞ্জুর করে এ বিষয়ে ২২ মে শুনানির দিন ধার্য করেন।

এদিন আংশিক শুনানি হওয়ার পর মামলাটির বিষয়ে ২৩ ও ২৪ মে আবারও শুনানি হয়। সেই শুনানি রবিবার পর্যন্ত মুলতবি রাখা হয়। সেই শুনানি শেষে আদালত আদেশের জন্য সোমবার দিন ধার্য করা হয়।

আগের সংবাদইসলামী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত.ইসলামী ঐক্যজোট সবসময় দিশারীর ভূমিকা পালন করে
পরবর্তি সংবাদজেএসসি-জেডিসি: বিষয় ও নম্বর কমানোর ব্যাপারে সিদ্ধান্ত ৩১মে