আন্তর্জাতিক ডেস্কঃ
তুরস্কের গাজী ইনতাব প্রদেশের শাহীন বেগ শহরের কর্তৃপক্ষ কর্মচারীদের ধূমপান ত্যাগের জন্য মাসিক অতিরিক্ত ৪২ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, শাহীন বেগ শহরের প্রধান মুহাম্মাদ তাহমায ১৬ ফেব্রুয়ারী, শনিবার বলেন, শহরের অর্থনৈতিক অবস্থার উন্নতি ও কর্মচারীদের সুস্বাস্থের প্রতি গুরুত্ব দিতে তারা এই ব্যবস্থা নিয়েছেন।
মুহাম্মাদ তাহমায আরো বলেন, শহরের ধূমপান ত্যাগকারী প্রত্যেক কর্মচারীর বেতনে ৪২ ডলার অতিরিক্ত দিবেন শহরের কর্তৃপক্ষ। পাশাপাশি দেশের সকল নাগরিকদের সুস্থ জীবনের জন্য ধূমপান ত্যাগের আহবান জানায়।
