আন্তর্জাতিক ডেস্ক
তুর্কমেনিস্তানের সরকারী ও পাবলিক প্রতিষ্ঠানের চল্লিষোর্ধ পুরুষ কর্মচারীদের চুল ধূসর বর্ণ করার নির্দেশ দিয়েছে সে দেশের সরকার।
স্থানীয় আরএফএলের সূত্রে রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহামেদুর চুলে পাক ধরে চুল ধূসর বর্ণ ধারণ করেছে। ধারণা করা হয়, প্রেসিডেন্টের চুলের সাথে নাগরিকদের চুলের মিল রাখার জন্যই এমন নির্দেশ দেয়া হয়েছে।
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুহামেদু দেশ-বিদেশে খুবই আলোচিত। ক্ষমতা গ্রহনের পর থেকেই তিনি বিভিন্ন আচরণে সকলের দৃষ্টি কেড়েছেন। যুবকদের নিকট খুবই প্রিয়।চল্লিশ বছরের নীচের কাউকে দেশ ছাড়ার ব্যপারে কড়াকড়ি আরোপ করেন। কখনো মন্ত্রিসভায় ভারোত্তলন করেছেন। কোন অঞ্চলে ভ্রমণে গেলে ধূসরবর্ণের চুল না-হলে তাকে প্রেসিডেন্টের জনসভায় অংশ গ্রহন করতে দেয়া হয় না।
স্থানীয় সংবাদ অনুসারে, কয়েক মাস আগে দেশের সকল প্রতিষ্ঠানে প্রেসিডেন্টের ধূসর বর্ণের ছবি লাগানোর জন্য নির্দেশনা জারী করা হয়।
