আন্তর্জাতিক ডেস্কঃ
কানাডার এক ব্যবসায়ী তার সাবেক স্ত্রীর ব্যয় নির্বাহ করার ভয়ে এক মিলিয়ন ডলার পুড়িয়ে ফেলেছে।ফক্স নিউজ
আমেরিকার গণমাধ্যম ফক্স নিউজে ৫ ফেব্রুয়ারী,বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ৩০ জানুয়রী কানাডার সুপ্রিমকোর্ট কানাডিয়ান ব্যবসায়ী ব্রুস ম্যকনভিলী(৫৫)কে ত্রিশ দিনের কারাদন্ড দেন। স্ত্রীকে তিন লক্ষ ডলার প্রদানের আদালাতের নির্দেশ অমান্য করা এবং সম্পদ গোপণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
অন্যদিকে অভিযুক্ত বলেন, সাবেক স্ত্রী ও সন্তানদের জন্য আমাকে হাজার হাজার ডলার খরচ করার নির্দেশ দেয় আদালাত। আমি এতে হতাশ হয়ে মিলিয়ন ডলার পুড়িয়ে ফেলি।
উল্লেখ্য, তিনি ইতোপূর্বে কানাডার অটোয়ার মেয়র পদপ্রার্থী হয়েছিলেন, কিন্তু তাতে জয়লাভ করতে পারেননি।
