থাইল্যান্ডে মুসলিম ব্রাদারহুডের ৪ নেতা গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এয়ারপোর্ট থেকে মিশরের মুসলিম ব্রাদারহুড আন্দোলনের চারজন সিনিয়র সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দী এই চার নেতার মধ্যে একজনের স্ত্রী বলেছেন, এই চারজনকে ব্যাংককের এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে।

কিছু সমস্যা থাকার কারণে মিশরের নিরাপত্তা বাহিনী এই চারজনকে খুঁজে বেড়াচ্ছিল। বুধবার মালয়েশিয়া থেকে বহিষ্কার হওয়ার পর মিশরের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন। তবে তারা বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন এবং থাই সরকার তাদেরকে সেদেশ থেকে বহিষ্কার ও মিশরের সরকারের নিকট হস্তান্তর করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।

আগের সংবাদজেনারেটর বিস্ফোরণে চাঁদপুরে ভয়াবহ আগুন
পরবর্তি সংবাদইমরানকে কঠোর বার্তা রুহানির