
ফাতেহ ডেস্ক
চাঁদপুর বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ও ১২টি গোডাউন পুড়ে গেছে।
আজ শনিবার বিকাল ৩টায় বাবুরহাট মধ্যবাজারে এ আগুনের সূত্রপাত ঘটে।
ঘটনার পরেই চাঁদপুর ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল জানান, জেনারেটর বিস্ফোরণে আগুন পেছনের গোডাউনে লেগে গিয়ে বাজারের ৩টি দোকান ও ১২টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, আগুনে দোকানদারদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ কেটে দেওয়া হয়, এতে করে আগুন ছড়িয়ে না যাওয়ায় বাজারের অন্যান্য দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়।
