দলিত বলে মন্দিরে বিয়ে করতে দেয়া হয়নি, তদন্তে মধ্যপ্রদেশের পুলিশ

দলিত বলে মন্দিরে বিয়ে করতে দেয়া হয়নি, তদন্তে মধ্যপ্রদেশের পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :

দলিত সম্প্রদায়ের হওয়ার কারণে গ্রামের মন্দিরে বিয়ে করতে দেয়া হয়নি ভারতের মধ্যপ্রদেশের সন্দীপ গবালে নামে এক যুবককে। প্রদেশটির বুরহানপুরের বিরোদা গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

ওই যুবকের অভিযোগ, মন্দিরে বিয়ের অনুষ্ঠান করার জন্য আগে থেকেই জেলাশাসকের কাছে আবেদন করেছিলেন। তার জন্য জেলাশাসকের অনুমতিও মিলেছিল। কিন্তু বিয়ের দিন ওই মন্দিরের গেটে তালা ঝুলতে দেখা যায়। সন্দীপের অভিযোগ, তাঁকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার জন্যই এ কাজ করা হয়েছে। এর পিছনে মন্দিরের ট্রাস্টির হাত রয়েছে বলেও দাবি তাঁর।

সন্দীপ আরও অভিযোগ করে বলেন, গ্রামের একটা অংশের মানুষ মন্দিরে আমাদের ঢুকতে দিতে চায় না। আমি নিচু জাতের বলেই এমনটা করেছে ওরা।

এই ঘটনার অভিযোগ করে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন সন্দীপ। জেলাশাসকের নির্দেশে এর তদন্তে নেমেছে স্থানীয় লালবাগ থানার পুলিশ। ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিক্রম সিংহ বোমানিয়া জানিয়েছেন, ওই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির নির্দেশ দিয়েছেন জেলাশাসক। ওই পুলিশ আধিকারিক বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়েছে। তা ছাড়া, ওই পরিবারের সুরক্ষারও ব্যবস্থা করা হয়েছে।’

আগের সংবাদ২৯ নভেম্বর নারায়নগঞ্জে আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের ইজতেমা পূর্ববর্তী জোড় শুরু
পরবর্তি সংবাদকাশ্মীর পরিদর্শনে ভারতের অনুমতি পেতে ট্রাম্পের সাহায্য চাইল কংগ্রেস প্যানেল