ফাতেহ ডেস্ক :
নারায়নগঞ্জ জেলায় অনুষ্ঠিতব্য আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের ইজতেমা পূর্ববর্তী জোড়ের সময় চলে এসেছে। আগামী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হবে।
এই জোড়ে অংশ নিবে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদি, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী এবং বরগুনা জেলার সাথীরা।
ওলামায়ে কেরাম ও বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইলের আলেম মুরব্বিদের ব্যবস্থাপনায় আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের জোড় ইজতেমায় দেশের সর্বস্তরে আলেম-ওলামারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে সাধারণত ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রতি বছর টঙ্গি ইজতেমা ময়দানে এ জোড় ইজতেমা হলেও এ বছর অঞ্চল ভিত্তিক পৃথক পৃথক স্থানে আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ব ইজতেমার সফলতার জন্য পরামর্শ ও দিক–নির্দেশনা দেওয়া হবে। শুধুমাত্র আলেম–ওলামা ও তাবলিগে তিন চিল্লা সম্পন্নকারীরা এ জোড়ে অংশগ্রহণ করতে পারবেন।
