দুই বছরে উইঘুরদের শতাধিক কবরস্থান ধ্বংস করেছে চীন

দুই বছরে উইঘুরদের শতাধিক কবরস্থান ধ্বংস করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক :

জিংজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের কবরস্থান ধ্বংস করে দিচ্ছে চীন কর্তৃপক্ষ। ধ্বংস করে দেয়া কবরস্থানের এখানে সেখানে পড়ে আছে মানুষের দেহের বিভিন্ন টুকরো। গত বৃহস্পতিবার সিএনএনের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১০০টি কবরস্থান ধ্বংস করেছে। নগরায়ন পরিকল্পনার অংশ হিসেবেই এই ধ্বংসযজ্ঞ চলছে বলে স্বীকার করেছেন চীনা কর্মকর্তারা। এর অধিকাংশই ধ্বংস করা হয়েছে ২০১৭-১৯ সালের মধ্যে।

এজেন্সি ফ্রান্স প্রেস জানিয়েছে, এখানে সেখানে পড়ে থাকা মানুষের হাড় দেখেই প্রশ্ন উঠছে কবরস্থান ধ্বংসের বিষয়ে। নগরায়ন উদ্দেশ্য হলে এভাবে অযত্নে কবর সরানো হতো না।

আগের সংবাদ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪,৩৫৬
পরবর্তি সংবাদফরিদপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০