দুই সপ্তাহ ধরে নিখোঁজ খুলনার ফুলবাড়িগেট মাদরাসার ছাত্র সাব্বির

দুই সপ্তাহ ধরে নিখোঁজ খুলনার ফুলবাড়িগেট মাদরাসার ছাত্র সাব্বির

ফাতেহ ডেস্ক :

খুলনার ফুলবাড়িগেট জামিয়া কারিমিয়া মাদরাসার ছাত্র সাব্বির হোসেনের (১৭) কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না গত দুই সপ্তাহ যাবৎ।

নিখোঁজ সাব্বিরের বাবা জসিম উদ্দীন জানান, গত ১৭ নভেম্বর সকাল নয়টায় মাদরাসা থেকে বাড়ির উদ্দেশে রওনা হবার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুই সপ্তাহ ধরে সম্ভাব্য সব জায়গায় তাঁরা খোঁজ করেছেন সাব্বিরের, কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি।

স্থানীয় খানজাহান আলি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন জসিম উদ্দীন।

নিখোঁজ এই মাদরাসাছাত্র ফুলবাড়িগেট জামিয়া কারিমিয়ায় নাহবেমির জামাতে অধ্যয়নরত ছিল। তাঁর নিখোঁজ হবার ঘটনায় তাঁর পরিবার ও মাদরাসার উসতাদগণ খুব পেরেশানিতে আছেন। কোনো হৃদয়বান ব্যক্তি ১৭ বছর বয়সী এই ছেলেটির সন্ধান পেয়ে থাকলে এই নম্বরে যোগাযোগ করা অনুরোধ করেছেন তাঁর পরিবার। 01676917108

আগের সংবাদইজতেমা মাঠে সাদপন্থীদের হামলার ১ বছর, কী ঘটেছিল সেদিন?
পরবর্তি সংবাদআদালতের দ্বারস্থ হয়ে হিজাব পরার অনুমতি পেলেন ত্রিনিদাদ-টোবাগো প্রজাতন্ত্রের সেই নারী পুলিশ