দুধে ক্ষতিকর রাসায়নিক নিয়ে প্রতিবেদন আদালতে জমা

ফাতেহ ডেস্ক

দুধে সীসাসহ ক্ষতিকর রাসায়নিক নিয়ে প্রতিবেদন আদালতে জমা দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে নিরাপদ খাদ্য গবেষণা কর্তৃপক্ষ আদালতে এই প্রতিবেদন জমা দেয়।

এসময় গবেষক শাহনীলা ফেরদৌসি আদালতকে জানান, কোনো ব্যবস্থা নয়, শুধু গবেষণা করার এখতিয়ার রয়েছে তার। গত ১৫ মে, কোন কোন কোম্পানির তরল দুধে ক্ষতিকর উপাদান আছে তা একমাসের মধ্যে জানাতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সাথে গবেষক শানিলা ফেরদৌসিকে প্রতিবেদনসহ আদালতে তলব করা হয়।

গত ৮ মে আদালতে দাখিল করা এক প্রতিবেদনে বলা হয়, বাজার থেকে সংগৃহীত কাঁচা তরল দুধে ৯৬টি নমুনার মধ্যে ৯৩টিতেই মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। এছাড়াও এর ৫টিতে রয়েছে সীসার উপস্থিতি।

আগের সংবাদতেহরানে আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী
পরবর্তি সংবাদট্রাম্পের হুমকি প্রতিরোধের ঘোষণা রুহানির