
ফাতেহ ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদে কূটনৈতিক এলাকায় রকেট হামলার সাথে ইরানের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরান জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে এ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, কূটনীতি আর আলোচনার মাধ্যমেই ইরান যেকোন সংকট নিরসনে আগ্রহী।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় প্রতিরোধের মাধ্যমেই জবাব দিতে হবে।
গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ইরান হামলা চালাতে পারে পেন্টাগনের এমন আশংকা প্রকাশের পর থেকেই ওয়াশিংটন-তেহরান মধ্যে উত্তেজনা বাড়ছে।
