দূতাবাস খুলতে সম্মত ইজরাইল-বাহরাইন

আন্তর্জতিক ডেস্ক:

কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিকীকরণের পর এবার দূতাবাস খোলার বিষয়ে সম্মত হয়েছে ইজরাইল ও বাহরাইন। বুধবার বাহরাইনের সরকারি প্রতিনিধিদলের ইজরাইল সফরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একমত হন। খবর ডেইলি সাবাহর।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল-জায়ানি জানান, মানামায় একটি দূতাবাস খোলার ইজরাইলের অনুরোধে বাহরাইন সম্মত হয়েছে। একইভাবে ইজরাইলেও দূতাবাস খোলার জন্য বাইরাইনের পক্ষ থেকে অনুরোধের কথা তাদের জানানো হয়েছে।

অন্যদিকে ইজরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি জানিয়েছেন, এ বছরের মধ্যেই দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে তিনি আশা করছেন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর গত মাসে হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন এবং তেলআবিব শান্তিচুক্তি স্বাক্ষর করে।

আগের সংবাদমালয়েশিয়ায় আবারো ভিপি পদে নির্বাচন করছেন বাংলাদেশের বশির
পরবর্তি সংবাদভারতীয় সেনার গুলিতে কাশ্মীরে ৪ স্বাধীনতাকামী নিহত