ভারতীয় সেনার গুলিতে কাশ্মীরে ৪ স্বাধীনতাকামী নিহত

আন্তর্জতিক ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মীরের নাগরোটা টোল প্লাজায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে চার স্বাধীনতাকামী নিহত হয়েছে। স্থানীয় বান টোল প্লাজায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর পিটিআই।

জানা গেছে, ভোর সাড়ে চারটে নাগাদ এই সংঘর্ষ শুরু হয়। একটি ট্রাকে লুকিয়ে স্বাধীনতাকামীরা এলাকায় ঢুকছিল। টোল প্লাজা পার্কিংয়ে তল্লাশির সময় তারা গুলি চালাতে শুরু করে। এর জেরে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। এলাকাজুড়ে চলছে সার্চ অপারেশন। বান টোল প্লাজায় স্বাধীনতাকামী-নিরাপত্তা বাহিনী সংঘর্ষ এখনও চলছে। গোটা এলাকা জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট।

এদিকে প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, অভিযানে পরে সেনাবাহিনীও যোগ দিয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের টার্গেট করে স্বাধীনতাকামীরা। তবে তাদের ছোড়া গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হলে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়।

আগের সংবাদদূতাবাস খুলতে সম্মত ইজরাইল-বাহরাইন
পরবর্তি সংবাদঢাবি ছাত্রী ধর্ষণ : ধর্ষক মজনুর যাবজ্জীবন কারাদণ্ড