
আন্তর্জাতিক ডেস্ক :
ওয়াকফ দারুল উলূম দেওবন্দের উস্তায এবং জামেয়া জিয়াউল উলুমের শাইখুল হাদিস মুফতি গোলাম নবী কাশ্মিরী গুরুতর অসুস্থ। দিল্লির ডি-ওয়ান হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। খবর বাসিরাত অনলাইন।
পরিবার থেকে জানানো হয়েছে, মাওলানা গোলাম নবী কাশ্মিরী অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন। তবে গতকাল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
