স্বামী পেটানোয় বিশ্বে তৃতীয় স্থানে ভারতীয় নারীরা

আন্তর্জাতিক ডেস্ক :

স্বামীকে পেটানোয় বিশ্বে তৃতীয় স্থানে নাম এসেছে ভারতীয় নারীদের। সম্প্রতি এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। নারীরা মারধরের ক্ষেত্রে মূলত বেলনচাকি-সহ রান্নাঘরের সামগ্রী, বেল্ট ও জুতোই হাতে তুলে নেন।

সমীক্ষা অনুযায়ী, প্রথম স্থানে আছেন মিশর, দ্বিতীয় স্থানে আছে ব্রিটেন। আশ্চর্যজনকভাবে তৃতীয় স্থান দখল করেছে ভারত।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পণপ্রথার কবলে পড়ে নারীরা যেমন নির্যাতিত হচ্ছেন, তেমন পাল্টা মার দেওয়ার ঘটনাও যে বিরল নয়, সেই সত্যিই প্রকাশ করছে এই সমীক্ষা।

এই সমীক্ষা প্রকাশ হওয়া মাত্র ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নিঃশব্দে হলেও বহু পুরুষ এই সমীক্ষার সঙ্গে একমত হবেন বলে মনে করছেন অনেকে। অন্যদিকে, এই তথ্যকে ইতিবাচক হিসেবেই দেখছেন ভারতীয় নারীরা। নারী নির্যাতনের ঘটনা ঘটলেও মেয়েরা যে পড়ে পড়ে মার খাওয়ার পাত্রী নন, সে যুক্তিই তুলে ধরছেন তারা। তাদের দাবি, এ তালিকায় যত সামনে আসবে ভারত, তত কমবে নারীদের অকালমৃত্যুর ঘটনা।

আগের সংবাদদেওবন্দের ‍উস্তায গোলাম নবী কাশ্মিরী গুরুতর অসুস্থ
পরবর্তি সংবাদবেফাকের দুই শীর্ষ আলেম অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন