দেশব্যাপী অবরোধের ডাক দিলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

দেশব্যাপী অবরোধের ডাক দিলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

ফাতেহ ডেস্ক :

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছাতে ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এছাড়া ২২ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ২৭ জানুয়ারি গণঅনশন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

রানা দাসগুপ্ত বলেন, ৩০ তারিখে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না, প্রতিরোধ করা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ইসিকে নিতে হবে।

আগের সংবাদতল্লাশির নামে ইজরাইলের অবৈধ অভিযান, ৩ ফিলিস্তিনি আটক
পরবর্তি সংবাদফেনীতে সৌন্দর্য ছড়াচ্ছে ‘আল্লাহ-মুহাম্মদ’ নামের দৃষ্টিনন্দন ভাস্কর্য