ফেনীতে সৌন্দর্য ছড়াচ্ছে ‘আল্লাহ-মুহাম্মদ’ নামের দৃষ্টিনন্দন ভাস্কর্য

ফেনীতে সৌন্দর্য ছড়াচ্ছে ‘আল্লাহ-মুহাম্মদ’ নামের দৃষ্টিনন্দন ভাস্কর্য

ফাতেহ ডেস্ক :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথায় ‘আল্লাহ’ ও ‘মুহাম্মদ’ এর নামে ভাষ্কর্য নির্মাণ করা হয়েছে। ১০ লাখ টাকা ব্যয়ে এ স্থাপনা নির্মাণ করেছে পৌরসভা। নির্মাণের দায়িত্ব পান পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম নাদিম।

ভাস্কর্যটি উচ্চতায় সাড়ে ১৪ ফিট। সুউচ্চে আরবী অক্ষরে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ লেখা রয়েছে। এটি নির্মাণে ভূমিকা রেখেছেন পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

শহরের শহীদ মেজর সালাহউদ্দিন বীর উত্তম উচ্চ বিদ্যালয় সামনের সড়কের মোড়ে আরেকটি ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ রয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

এদিকে ভাস্কর্যের ছবি বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার থেকে এটি দেখতে দর্শনার্থীরা ছুটে আসে। নির্মিত ভাস্কর্যটি এলাকার সৌন্দর্যবর্ধণ করায় খুশি সেখানকার মানুষ। মহাসড়কে যাতায়াতকারিরাও বেশ প্রশংসা করছেন।

আগের সংবাদদেশব্যাপী অবরোধের ডাক দিলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
পরবর্তি সংবাদ‘যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম’