দেশব্যাপী র‍্যাবের ভেজালবিরোধী অভিযান

ফাতেহ ডেস্ক:

ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সারাদেশব্যাপী র‍্যাবের সব ব্যাটালিয়ন দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সারাদেশে আজ সকাল থেকে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে অভিযান শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযানে নেমেছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

 

আগের সংবাদপ্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু: মোহন ভাগবত
পরবর্তি সংবাদবাংলাদেশকে বৃটেনের ‘রেড-লিস্ট’ থেকে সরানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর