প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু: মোহন ভাগবত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবকক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলেছেন, তিনি বিশ্বাস করেন যে ভারতের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক। প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। এটাই ইতিহাস।

সোমবার মুম্বাইয়ে মুসলিম বিশিষ্ট জনেদের উদ্দেশে বক্তৃতায় হিন্দু-মুসলমান সমাজের মধ্যে ঐক্য সাধন ও মুসলিম বিচারধারার বিরুদ্ধে সাধারণ শিক্ষিত মুসলমান সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান সঙ্ঘ প্রধান। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রক্ষাপটে ভাগবতের ওই আহ্বান বলে মনে করা হচ্ছে।

অতীতেও মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে মোহন ভাগবত দাবি করেছিলেন, ভারতের হিন্দু ও মুসলমানদের ডিএনএ একই। ওই সময়ে ওই মন্তব্য ঘিরে বির্তক হয়েছিল। সোমবার ফের মন্তব্য করেন তিনি, হিন্দু ও মুসলিমদের উৎস এক। এ দিন মুম্বইয়ে ‘রাষ্ট্র প্রথম-রাষ্ট্র সর্বোপরি’ শীর্ষক একটি আলোচনায় মুখ্য বক্তা ছিলেন ভাগবত। সেখানে উপস্থিত ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, কাশ্মির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তথা প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হুসেনের মতো বিশিষ্ট মানুষেরা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আগের সংবাদবিশ্বে করোনায় মৃত্যু ৪৬ লাখ ছুঁই ছুঁই
পরবর্তি সংবাদদেশব্যাপী র‍্যাবের ভেজালবিরোধী অভিযান