
ফাতেহ ডেস্ক
দেশের সামষ্টিক অর্থনীতিতে চিড় ধরেছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, গত দশ বছরের মধ্যে সামষ্টিক অর্থনীতি এখন সবচেয়ে চাপে রয়েছে।
দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। দেবপ্রিয় বলেন, অর্থনীতিতে এখন তিনটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো রাজস্ব আয় বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার ও টাকার অবমূল্যায়ন করা। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে দেশের অর্থনীতি তুরস্কের মতো অবস্থায় পৌঁছাবে বলেও সতর্ক করে সিপিডি।
চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা দরকার বলেও জানায় সংস্থাটি। সাম্প্রতিক সময়ে কৃষকের প্রতি সরকার অন্যায় আচরণ করেছে জানিয়ে কৃষকদের পাঁচ হাজার টাকা করে প্রণোদনা দেয়ারও দাবি জানায় সিপিডি।
