দেশে ফিরেছেন ৪৮ হাজার ২১১ জন হাজি

ফাতেহ ডেস্ক

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ২১১ জন হাজি । বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭৪টিসহ মোট ১৩২টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন।

গতকাল রাতে মন্ত্রণালয় সূত্রে সর্বশেষ আপডেটে হাজিদের দেশে ফেরার এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৬৫টি ফ্লাইট যোগে হাজিরা সৌদি আরবে গিয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশি সব হাজিকে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

আগের সংবাদজাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ব্যাপক সংস্কারের উদ্যোগ
পরবর্তি সংবাদআসামের এনআরসির সম্ভাব্য অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ