
ফাতেহ ডেস্ক
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৭৮৭ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৯২টিসহ মোট ১৬৯টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন তারা।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনে সৌদি আরব যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়েছে। হজ পালন শেষে গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এদিকে চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে সর্বমোট ১১২ জন হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৭ জন নারী। হাজিদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১১ জন ও জেদ্দায় ১ জনের মৃত্যু হয়।
