যুক্তরাষ্ট্রকে থোরাই কেয়ার, এবার রুশ যুদ্ধবিমান এসইউ-৫৭ কিনছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ কেনার জন্য মস্কোর সঙ্গে আঙ্কারার আলোচনা চলছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। খবর ডেইলি সাবাহ।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এরদোগান বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট রুশ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন তুর্কি মন্ত্রীরা।

এর আগে মস্কোর বাইরে বিমান মেলায় পঞ্চম প্রজন্মের রুশ বিমান দেখছেন এরদোগান। মস্কো এ বিমানমেলায় প্রথমবারের মতো এসইউ-৫৭’র প্রদর্শনীযোগ্য মডেল উন্মোচন করে। বিমানমেলায় পঞ্চম প্রজন্মের রুশ বিমান নিজে দেখার কয়েকদিন পরই এ কথা জানালেন এরদোগান।

উল্লেখ্য, ন্যাটো সদস্য দেশ তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র এফ-৩৫ বিক্রি করতে অস্বীকার করাকে কেন্দ্র করে রাশিয়ার যুদ্ধবিমানের দিকে ঝুঁকতে শুরু করেছে আঙ্কারা। মার্কিন তীব্র চাপকে অস্বীকার করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পর দেশটির ওপর মার্কিন নানামুখী চাপ বাড়তে থাকে। অবশ্য, এসব মার্কিন চাপকে থোড়াই পরোয়া করছে তুরস্ক। তুর্কি কর্মকর্তারা বলছেন, পছন্দমতো দেশ থেকে অস্ত্র কেনার স্বাধীনতা আঙ্কারার আছে।

আগের সংবাদদেশে ফিরেছেন ৬১ হাজার ৭৮৭ জন হাজি
পরবর্তি সংবাদপকেটে স্মার্টফোন নিয়ে নামাজ পড়া যাবে?