
ফাতেহ ডেস্ক :
দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক।
আজ দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত হেফাজত ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এই মন্তব্য করেন তিনি।
ভোলা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোলায় পাখির মত গুলি করে হত্যা করা হল, অথচ প্রধানমন্ত্রী বলেন, পুলিশদের যারা আক্রমণ করেছে, তাদের বিচার করা হবে। পুলিশ যেভাবে নিয়ম ভঙ্গ করে গুলি চালিয়েছে, এতে প্রমাণিত হয়, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। আজ হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, ইসকন পুলিশের কাঁধে চড়ে বসেছে।
এসময় তিনি হেফাজতে ইসলামের ৫ দাবি বাস্তবায়ন না হলে রাজপথে নেমে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
