হেফাজত ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশ চলছে (লাইভ)

ফাতেহ ডেস্ক :

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাসুল সা.কে নিয়ে বিরূপ কটুক্তিকারী হিন্দু ধর্মাবলম্বী বিপ্লব চন্দ্র শুভ ও তৎসংশ্লিষ্টদের শাস্তির দাবি এবং সাধারণ মুসল্লিদের ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা ও চারজন নবিপ্রেমিকের শাহাদাতের ঘটনার প্রতিবাদে শুরু হয়েছে হেফাজত ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে চলছে এই সমাবেশ।

সমাবেশে উপস্থিত হয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমি, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, আবদুল লতিফ নেজামি, মুফতি সাখাওয়াত হোসাইন,
আবুল হাসানাত আমিনিসহ হেফাজত ঢাকা মহানগরীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তৃতায় মুফতি সাখাওয়াত হোসাইন বলেন, ভোলায় যে রক্ত ঝরেছে, তার বদলা নিতে হবে। শুধু বিক্ষোভকে কোনো প্রতিবাদ বলে না। বদলা হল—এমন আইন করতে করতে হবে, যেন কেউ নবির বিরুদ্ধে কথা বললে, আইন অনুযায়ী তার সর্বোচ্চ ব্যবস্থা করা যায়।

মাওলানা নুরুল ইসলাম বলেন, শহীদের রক্ত বৃথা যায় না। শাপলার রক্ত বৃথা যায়নি। এখনো বৃথা যাবে না। এসময় তিনি যাদের নামে মামলা হয়েছে, তাদের মামলা প্রত্যাহারের দাবি জানান।

ইত্তেফাকুল মাদারিসের নুমান মাজহারি বলেন, ১৯৯২-৯৩ সালে তসলিমা বিরোধী আন্দোলনের সময় খতিব উবায়দুল হক, নূর হুসাইন কাসেমি, শামসুদ্দিন কাসেমি সাহেবগণ আইন তৈরীর আবেদন করেছিলেন—যেন কেউ নবিকে নিয়ে কিছু না বলতে পারে। তখন আইন হলে এখন বোরহানুদ্দিনের ঘটনা ঘটত না।’

হেফাজত ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল চলছে…

Gepostet von মাহফুজুর রহমান ইয়ামিন am Dienstag, 22. Oktober 2019

আগের সংবাদব্রাজিলে বাড়ছে মুসলমান, তৈরি হচ্ছে ইসলামচর্চার সুন্দর পরিবেশ
পরবর্তি সংবাদদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে : মাওলানা মামুনুল হক