ধর্মযাজকদের বিয়ে নিয়ে ক্ষোভ ঝাড়লেন সাবেক পোপ ষোড়শ বেনডিক্ট

ধর্মযাজকদের বিয়ে নিয়ে ক্ষোভ ঝারলেন সাবেক পোপ ষোড়শ বেনডিক্ট

আন্তর্জাতিক ডেস্ক :

ধর্মযাজকদের বিয়ে করা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পোপ ষোড়শ বেনডিক্ট। পোপ জানান, ‘এই বিষয়ে আমি চুপ করে বসে থাকতে পারি না।’

কার্ডিনাল রবার্ট সারা’র সঙ্গে যৌথভাবে প্রকাশিত এক বইতে খ্রিস্টীয় ধর্মযাজকদের বিয়ের প্রসঙ্গে কথা বলেন সাবেক এই পোপ। এই বইয়ে ধর্মযাজকদের বিয়ের বিরোধিতা করে বর্তমান পোপ ফ্রান্সিসকে সতর্কও করেছেন তিনি।

৯২ বছর বয়সী পোপ ষোড়শ বেনেডিক্ট বলেন, ‘চার্চের শত শত বছরের ঐতিহ্য ধর্মযাজকদের বিয়ে না করার প্রথা। এর গুরুত্ব অনেক। এর কারণে ধর্মযাজকেরা নিজেদের কাজের প্রতি মনোযোগ দিতে পারেন।’

উল্লেখ্য, ২০১৩ সালে অবসর গ্রহণ করেন পোপ ষোড়শ বেনডিক্ট।

আগের সংবাদডাকাতির অভিযোগে গ্রেফতার ডিবি পুলিশের এসআই, ৭ দিনের রিমান্ড আবেদন
পরবর্তি সংবাদআল্লামা শফীকে নিয়ে কটূক্তি, মাহবুবুল হক কাদেরী ওরফে নূরে বাংলা রিমান্ডে