ধর্ষণের অভিযোগে ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে আদালতের সার্চ ওয়ারেন্ট

ধর্ষণের অভিযোগে ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে আদালতের সার্চ ওয়ারেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

ধর্ষণের অভিযোগে ভারতের স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছে আদালত। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়েছে, ভারতে বহুল বিতর্কিত নিত্যানন্দের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করতে শনিবার ব্যাঙ্গালোরে তার আশ্রম ভিজিট করেছে গুজরাট পুলিশ ও সিআইডির টিম। এ সময় সেখানে তল্লাশি চালানো হয়েছে।

খবরে আরও বলা হয়, তল্লাশি অভিযানের সময় নিত্যানন্দ কোথায় আছেন সে সম্পর্কে তার আশ্রমের ম্যানেজারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বঘোষিত এই ধর্মগুরু বর্তমানে অবস্থান করছেন ত্রিনিদাদ ও ট্যোবাগোতে। শেষ কয়েকদিনে গ্রেপ্তার এড়াতে তিনি এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।

আগের সংবাদট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
পরবর্তি সংবাদবাসচাপায় রাজীব-দিয়ার মৃত্যু, জাবালে নূরের দুই চালকসহ তিনজনের যাবজ্জীবন