
ফাতেহ ডেস্ক
লক্ষ-কোটি মানুষকে জিম্মি করে রিকশাচালকদের আন্দোলন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, হাজারো রাস্তার মধ্যে মাত্র দুটি প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে, নাগরিকদের জন্যই। লক্ষ-কোটি মানুষকে জিম্মি করে এধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়। সরকারের সব সিদ্ধান্ত নাগরিকদের পছন্দ নাও হতে পারে। তবে আলাপ-আলোচনর মাধ্যমে তা সমাধান করা সম্ভব।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সেমিনারে মেয়র এসব কথা বলেন। এসময় তিনি আন্দোলনরত রিকশাচালকদের সমস্যার সমাধানে নগর ভবনে চায়ের আমন্ত্রণও জানিয়েছেন।
আরএইচ/
