আজিমপুরে মসজিদের খাদেম মুহা. হানিফ শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

রাজধানীর আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ মসজিদের খাদেম মুহা. হানিফ শেখ (৩০) হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোর একটি টিম।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে পিবিআই’র প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, গত ৩ জুন খাদেম হানিফকে হত্যার পর ঢাকা থেকে পালিয়ে প্রথমে নোয়াখালী ও পরে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল সাইফুল। পরে গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে। নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ ঘাতক সাইফুলের পরিচিত। হানিফকে হত্যার পর তার লাশ গুম করার জন্য আজাদকে ফোন দিয়েছিলেন তিনি। পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ।

মামলার অন্য আসামিরা হলেন, মসজিদের খাদেম বাহার উদ্দিন (৫৫)। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামে, খাদেম মুহা. ফরিদ আহমেদ (৪০)। সে ময়মনসিংহ জেলার ফুলপুরের বাসিন্দা এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)।

আগের সংবাদক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া : বিমানে জমজমের পানি বহন করতে পারবে হজযাত্রীরা
পরবর্তি সংবাদনগর ভবনে রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ মেয়র সাঈদ খোকনের