নরওয়েতে সমুদ্রে জাহাজের ইঞ্জিন বিকল, ৩০০ আরোহী উদ্ধার

ফাতেহ ডেস্ক

নরওয়ের পশ্চিমাঞ্চলীয় উপকূলে সমুদ্রে ভাসমান একটি জাহাজ থেকে এক হাজার ৩০০ আরোহীকে উদ্ধার করা হয়েছে। উঁচু ঢেউ ও প্রবল বাতাসের মধ্যে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে উত্তাল সমুদ্রে আটকে পড়ে জাহাজটি।

এমভি ভাইকিং স্কাই নামের জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয় বলে জানায় নরওয়ের সমুদ্র উদ্ধার সংস্থা। এরপরই উদ্ধারকাজে অংশ নেয় পাঁচটি হেলিকপ্টার ও কয়েকটি জাহাজ। বিপদে পড়া জাহাজের একটি ইঞ্জিন নতুন করে চালুর পর জাহাজটিকে উপকূলের কিছুটা কাছাকাছি আনা সম্ভব হয়।

স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে সাগরে প্রবল ঢেউয়ের মধ্যে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

আগের সংবাদবিমান ছিনতাই চেষ্টা : এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি পলাশের পরিবার
পরবর্তি সংবাদসোমালিয়ায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় উপ-শ্রমমন্ত্রীসহ নিহত ১৫