আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে দিল্লির জামিয়ার ছাত্রদের বিক্ষোভ মিছিলে আবারও গুলি চালানো হয়েছে। আজ বৃস্পতিবার, দিল্লির জামিয়ায় শান্তিপূর্ণ মিছিলে গুলিবিদ্ধ হয়েছে জামিয়ার এক ছাত্র। খবর এই সময়।
খবরে বলা হয়, সিএএ বিরোধী একটি মিছিল রাজঘাটের দিকে যাচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ এবং জামিয়া মালিয়া ইসলামিয়ার ছাত্ররা। সেখানেই গুলি চালায় অজ্ঞাতপরিচয় যুবক। গুলিবিদ্ধ হয় এক ছাত্র।
অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অস্ত্রধারী যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
