মঞ্চ নাটকে বাবরি মসজিদ ভাঙার দৃশ্যায়ন, বাচ্চাদের যেভাবে উগ্রতা শেখাচ্ছে ভারতীয় স্কুল

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে বাচ্চাদের একটি স্কুলে মুসলিমবিরোধী উগ্র এবং হিংসাত্মক একটি নাটিকা মঞ্চায়িত হয়েছে। এতে হিন্দুত্ববাদী চরমপন্থী দলের ভূমিকায় অভিনয় করেছে ছোট ছোট শিশুরা।

নাটিকায় দেখা যায়, মঞ্চে বাবরি মসজিদের একটি প্রতিকৃতি স্থাপন করা হয়। পরে বাচ্চারা ওই মসজিদে আক্রমণ করে। মসজিদ ভাঙচুর করতে করতে অবিকল বিজেপি করসেনাদের মতো তারাও উল্লাস করতে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম নাটিকার উল্লিখিত অংশটি ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। সমালোচকরা বলছেন, ‘নাটিকায় এই দৃশ্যায়ন করে বাচ্চাদেরকেও মুসলিমবিরোধী বর্ণবাদ শেখানো হচ্ছে। তাদের কচি মনে গেঁথে দিচ্ছে উগ্র চেতনা এবং অন্ধ ধর্মবিশ্বাস।’

উল্লেখ্য, মুসলিমবিরোধী নাগরিকত্ব আইনের প্রতিবাদে যখন পুরো ভারত উত্তাল, এমন সময় নাটিকার অংশটি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আগের সংবাদমসজিদে নারীদের নামাজের সুযোগ থাকে না কেন?
পরবর্তি সংবাদনাগরিক আইনের বিরোধিতা করায় মমতাকে বিজেপি নেতার হুমকি