
ফাতেহ ডেস্ক:
মসজিদে গোপন বৈঠকের সময় নাটোরের বড়াইগ্রাম থেকে জামায়াতে ইসলামীর ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা রাজাপুর গ্রামের একটি মসজিদ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামায়াত মনোনীত নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হোসাইন, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, নায়েবে আমীর আব্বাস আলী মাষ্টার, বায়তুল মাল সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, তরবিয়াত সম্পাদক জয়নাল আবেদীন, অফিস সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, বনপাড়া পৌর আমীর সেরাজুল ইসলাম কোরবার, নগর ইউপি দক্ষিণ আমীর সোলাইমান হোসেন, নগর ইউপি উত্তর আমীর নবীর উদ্দিন, গোপালপুর ইউপি আমীর হাবিবুর রহমান, বড়াইগ্রাম ইউপি সেক্রেটারি হাসানুল বান্না উজ্জল ও সদস্য আতিকুর রহমান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রহিম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ সুপার বিস্তারিত জানাবেন।
