
ফাতেহ ডেস্ক
নাটোরে এক নারীকে ধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ মে) রাতে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, লালপুর উপজেলার ওয়ালীয়া ধুপইল এলাকার ওই নারীর সঙ্গে ভবানীপুরের আকুলের পূর্ব পরিচয় ছিলো। রোববার রাতে কাজের কথা বলে ওই নারীকে ভবানীপুরে ডেকে নেয় আকুল। পরে তাকে ধর্ষণ করে সে। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় আকুল।
সোমবার (৬ মে) সকালে ভুক্তভোগী নারী বড়াইগ্রাম থানায় আকুলকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। পরে আকুলকে গ্রেফতার করে পুলিশ।
