রমজানে সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার মাঝে ব্যক্তিগত ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠারও আহবান জানান তিনি।

পবিত্র রমজান মাস উপলক্ষে দেয়া এক বানীতে তিনি এসব কথা বলেন। এতে দেশবাসী ও মুসলিম উম্মাহকে রমজানের মোবারকবাদ জানান তিনি। রমজান মাসের পবিত্রতা রক্ষার পাশাপাশি জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল অকল্যাণকর কাজ পরিহার করতে হবে সবাইকে। একইসঙ্গে দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের কষ্ট-যন্ত্রণা উপলব্ধি করতেও সবার প্রতি আহবান জানান তিনি।

আগের সংবাদনাটোরে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পরবর্তি সংবাদ২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেলেন আন্দালিভ রহমান পার্থ