
ফাতেহ ডেস্ক
নাটোরের নলডাঙ্গায় মা ও শিশু সন্তানকে হত্যার দায় স্বীকার করেছে আসামি মাহাবুল আলম মুক্তা। এ ঘটনায় নিহত শারমিন বেগমের বাবা ওমর আলী নলডাঙ্গা থানায় মামলা করলে আটক মাহাবুলকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। এসময় গ্রেপ্তার মাহাবুলকে সেখানে উপস্থিত করা হয়। পুলিশ সুপার জানান, পারিবারিক কলহের জেরে ভাবি শারমিন ও প্রতিবন্ধী দুই বছরের ভাতিজা আব্দুল্লাহকে হত্যা করেন মাহাবুল।
বুধবার সকালে বাড়িতে ঝুলন্ত অবস্থায় শারমিনের ও বাড়ির পাশের পুকুর থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য মাহাবুল ও তার স্ত্রী তানিয়া বেগমকে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে মাহাবুল।
