
ফাতেহ ডেস্ক
সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে স্বপ্নের পেছনে ছুটে চলা অভিবাসন-প্রত্যাশী বাংলাদেশি নিহতের ঘটনায় অবৈধভাবে ইউরোপে পাঠানোর দালালচক্রের সঙ্গে জড়িত সন্দেহে পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, শুক্রবার বেলা ১১টায় কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকাডুবিতে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বাংলাদেশি। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
