
আন্তর্জাতিক ডেস্ক
গতকাল নিউজিল্যান্ডের মসজিদে যখন খ্রিষ্টান-সন্ত্রাসীরা ৪৯ জন নামাজরত মুসল্লিকে গুলি করে শহিদ করে, সৌদি আরবের স্থানীয় সময় তখন সকাল আটটা। হামলার পরপরই পুরো মুসলিম বিশ্ব শোক ও ক্ষোভে স্তব্ধ হয়ে যায়, খ্রিষ্টান ক্রুসেডারদের প্রতি ঘৃণা আর শাহাদতবরণকারীদের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল জায়গায় মুসলমানগণ নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন। উঠেছে সমালোচনা ও প্রতিবাদের ঝড়ও, যা এখনো চলমান।
ঠিক এমন একটি সময়ে গতকাল মসজিদুল হারামের জুমার খুতবার বিষয় ছিল ‘অহংকার ও বিনয়’। খতিব শায়খ সৌদ শুরাইম এ বিষয়েই খুতবা প্রদান করেন, বক্তব্যে একটি বারের জন্য আকারে-ইঙ্গিতেও নিউজিল্যান্ডের শহিদানের কথা আলোচিত হয়নি। এমনকি নামাজ-শেষে দোয়ার মধ্যেও না। খবর আল-খলিজ অনলাইনের।
নিউজিল্যান্ডের ঘটনায় তামাম মুসলিম দুনিয়ার হৃদয়ে রক্তক্ষরণ ঘটলেও মুসলিমদের ভরসা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু হারামাইন শরিফাইনের কথিত খাদেমদের যেন এতে কিছু যায় আসে না।
এইচআর/
