
ফাতেহ ডেস্ক
ক্রাইস্টচার্চ হামলার ঘটনায় অস্ত্র-আইন সংশোধনের উদ্যোগ নিলো নিউজিল্যান্ড। অস্ত্রের লাইসেন্স পাওয়ার নিয়মনীতি আরো কঠোর করার প্রস্তাবে সম্মতি দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডের্ন। তিনি জানান, আগামী ২৫ মার্চের মধ্যে অস্ত্র আইন সংস্কারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। গত শুক্রবারের হামলায় যে ধরনের সেমি অটোমেটিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে ধরনের অস্ত্রের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।
প্রধান হামলাকারী ব্রেন্টন ট্যারান্ট অস্ত্রটি অনলাইনে কিনেছিল বলে জানা গেছে। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে টারান্টের দুটি বাড়িতে অভিযান চালিয়েছে সেখানকার পুলিশ।
