ফাতেহ ডেস্ক :
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের নিখোঁজ দুই মাদরাসাশিক্ষকের খোঁজ পাওয়া গেছে। তাঁরা র্যাব ১১-এর হেফাজতে আছেন। প্রতিষ্ঠানটির অপর একজন শিক্ষক মাওলানা আতাউর রহমান ফাতেহ টুয়েন্টি ফোরকে এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে মাদরাসার পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদও এক ফেসবুক পোস্টের মাধ্যমে ঘটনার সত্যতার ব্যাপারে জানিয়েছেন।
কী কারণে তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়েছে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যে র্যাব ১১-এর কাছে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার থেকে একটি প্রতিনিধিদল প্রেরণ করা হয়েছে।
গতকাল বিকেল থেকে নিখোঁজ হওয়া এবং বর্তমানে র্যাব ১১-এর হেফাজতে থাকা ওই দুই শিক্ষক হলেন মুফতি রিজওয়ানুল কবীর সানীন ও মুফতি শরীফ মালিক।
মুফতী রিজওয়ানুল কারীম মাদরাসায় শিক্ষকতার পাশাপাশি জনসেবায় নিয়োজিত আছেন। গতকাল বিকালে ব্যক্তিগত কাজে মাদরাসা থেকে বের হওয়ার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
