
ফাতেহ ডেস্ক
পৃথিবীর সবচে আদরের জায়গায় সবচে নির্মমতার বলি হলো নয়মাসের শিশু মেহেব। বলি ছাড়া এটাকে অন্য কোনো অভিধায় অভিহিত করা যায় না। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেব নামের নয় মাসের শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছে তার মা।
খুলনা মহানগরীর হরিণটানা থানার রায়েরমহল মোল্লাপাড়া এলাকায় লোমহর্ষক এ ঘটনা ঘটে। পুলিশ ওই মাকে আটক করেছে। মায়ের নাম শ্রাবণী আক্তার। তিনি মোল্লাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী। জামাল একটি চকলেট কোম্পানির সেলসম্যান।
হরিণটানা থানার ওসি আশরাফ হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রাবণী বটি দিয়ে নিজ শিশুসন্তানের গলা কেটে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার ও শ্রাবণীকে আটক করে।
পুলিশ জানায়, সন্তানকে হত্যার পর শ্রাবণী নিজের রক্তমাখা পোশাক পরিবর্তন ও বটি ধুয়ে পরিষ্কার করেন।
আরএইচ/
